মালদা

রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে ফেলেছে জমির কয়েকশো গাছ। মাথায় হাত চাষিদের

গাজোল করকচ গ্রাম পঞ্চায়েতের সহিল এলাকায় গাছ কাটা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রায় ৭ জন চাষি তাদের জমিতে আম, লেবু, আকাশমুনি, আম্রপল্লি এছাড়াও অনেক রকমের গাছ লাগিয়েছিলেন। প্রায় দুই বছর হয়েছে তাদের ওই বাগানটি তৈরি করা। আজ সকালে জমিতে যান ওই সমস্ত চাষিরা। জমির অবস্থা দেখে তাদের মাথায় হাত পরে যায়। প্রত্যেকটি চাষির মোট ৫০০ টির মতো গাছ কেউ বা কারা রাতের অন্ধকারে কেটে দিয়ে চলে গেছে। 

        চাষিরা জানায়, সমস্ত চাষির খতির পরিমাণ প্রায় ৬০ হাজারের উপরে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তারা ধন্দে রয়েছে। এই ঘটনায় তারা থানা, বন দপ্তর, এগ্রিকালচার অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক।